লিঙ্ক কপি হয়েছে!

Sangeet Stream

1

একবারে কৃষ্ণ বলো বাহু তুলে

26 Apr 2026, 06:39 PM

স্থায়ী: একবারে কৃষ্ণ বলো বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবারে কৃষ্ণ বলো বাহু তুলে নাচো রে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। একবারে কৃষ্ণ বলো বাহু তুলে নাচো রে মন পথে পথে। অন্তরা ১: বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। তোরা আয় আয় আয় আমার ভাই তোরা চল চল চল বৃন্দাবনে যাই। তোরা আয় আয় আয় আমার ভাই তোরা চল চল চল বৃন্দাবনে যাই। একবারে কৃষ্ণ বলো বাহু তুলে... অন্তরা ২: নয়নে হেরো সদায় কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সদায় কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হেরো সদায় কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সদায় কৃষ্ণ হরে কৃষ্ণ। তোরা আয় আয় আয় আমার ভাই তোরা চল চল চল বৃন্দাবনে যাই। একবারে কৃষ্ণ বলো বাহু তুলে... অন্তরা ৩: ছাড়ো রে এই ভবের আশা আশা নামেতে করো রে নেশা নেশা। ছাড়ো রে এই ভবের আশা আশা নামেতে করো রে নেশা নেশা। তোরা আয় আয় আয় আমার ভাই তোরা চল চল চল বৃন্দাবনে যাই। তোরা আয় আয় আয় আমার ভাই তোরা চল চল চল বৃন্দাবনে যাই। শেষাংশ: একবারে কৃষ্ণ বলো বাহু তুলে নাচো রে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। একবারে কৃষ্ণ বলো বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবারে কৃষ্ণ বলো বাহু তুলে নাচো রে মন পথে পথে।

2

জীবনের সার তুমি প্রভু গো আমার

26 Apr 2026, 06:35 PM

স্থায়ী: জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রনাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রনাম জানাই আমি চরণে তোমার। অন্তরা ১: ঝড়ের আঘাতে কাপে দীপশিখা, জানিনা ললাটে আছে কি লিখন লিখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানিনা কিছু জানি তুমি আছো। আমাদের সবকিছু তুমি নাও ভার, প্রনাম জানাই আমি চরণে তোমার। অন্তরা ২: এই জীবনে বেঁচে আছি তোমারি দয়াতে, দাও যদি আরো দুঃখ নাহি তাহে তাতে। প্রনাম যদি করে থাকি হয়ে একমনা, তোমারি করুণা যেন পাই এক কনা। তোমারি অভয়ে প্রভু দুঃখ হবো পার, প্রনাম জানাই আমি চরণে তোমার। অন্তরা ৩: সুখে দুঃখে আমাদের কেটে যায় জীবন, হঠাৎ এ কি যে আজ এসেছে প্লাবন। তুমি যদি হও প্রভু একটু সদয়, কাউকে করি না মোরা এতটুকু ভয়। চরণে প্রণাম করি তাই বারবার, প্রনাম জানাই আমি চরণে তোমার। শেষাংশ: জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রনাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রনাম জানাই আমি চরণে তোমার।

3

জয় গুরু জয় গুরু

26 Apr 2026, 06:32 PM

স্থায়ী: জয় গুরু জয় গুরু, গুরু পরম পিতা মনমোহিনী মাতা যে তার, শ্রী চন্দ্র পিতা। জয় গুরু জয় গুরু, গুরু পরম পিতা মনমোহিনী মাতা যে তার, শ্রী চন্দ্র পিতা। জয় গুরু জয় গুরু, গুরু পরম পিতা মনমোহিনী মাতা যে তার, শ্রী চন্দ্র পিতা। অন্তরা ১: শঙ্খ চক্র গদা পদ্ম যার হাতে শোভে, কলি যুগে এলেন তিনি শ্রী অনুকূল রূপে। শঙ্খ চক্র গদা পদ্ম যার হাতে শোভে, কলি যুগে এলেন তিনি শ্রী অনুকূল রূপে। সতনাম দিলেন উদ্ধারিলেন মানব কুলের ত্রাণকর্তা, সতনাম দিলেন উদ্ধারিলেন মানব কুলের ত্রাণকর্তা। অন্তর্যামী তাইতো তিনি বোঝেন মনের কথা। জয় গুরু জয় গুরু, গুরু পরম পিতা মনমোহিনী মাতা যে তার, শ্রী চন্দ্র পিতা। অন্তরা ২: মা লক্ষ্মী এলেন ধরায় নারায়ণের সাথে, বড় মা রূপে বসলেন তিনি ঠাকুরের পাশে। মা লক্ষ্মী এলেন ধরায় নারায়ণের সাথে, বড় মা রূপে বসলেন তিনি ঠাকুরের পাশে। ভজন করো পূজন করো দয়াল বড় দাতা, ভজন করো পূজন করো দয়াল বড় দাতা। গুরু আদি গুরু অনাদি গুরু পরম ত্রাণকর্তা। শেষাংশ: জয় গুরু জয় গুরু, গুরু পরম পিতা মনমোহিনী মাতা যে তার, শ্রী চন্দ্র পিতা। জয় গুরু জয় গুরু, গুরু পরম পিতা মনমোহিনী মাতা যে তার, শ্রী চন্দ্র পিতা। জয় গুরু জয় গুরু, গুরু পরম পিতা মনমোহিনী মাতা যে তার, শ্রী চন্দ্র পিতা। মনমোহিনী মাতা যে তার, শ্রী চন্দ্র পিতা।

4

হে দয়াল ঠাকুর

26 Apr 2026, 06:17 PM

স্থায়ী: হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দরশন? তোমারি বিহনে ঝরে জল নয়নে, তোমারি বিহনে ঝরে জল নয়নে, বোঝ না ভক্তের রিবেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দরশন। অন্তরা ১: এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলাঘর, বেলার শেষে দেখি দয়াল সবাই আমার পর। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলাঘর, বেলার শেষে দেখি দয়াল সবাই আমার পর। কী ভুল করেছি আমি... কী ভুল করেছি আমি, ঐ সারাটা জীবন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দরশন। অন্তরা ২: জীবনে পেয়েছি যে সব, তবু কি যে যেন নাই, কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পাই? জীবনে পেয়েছি যে সব, তবু কি যে যেন নাই, কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পাই? আর কি তোমার সাথে... আর কি তোমার সাথে আমার হবে না মিলন? হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দরশন। সঞ্চারী: আমার মনেরই আশা দয়াল তোমারে জানাই, ও রাঙা চরণ ছাড়া কিছু নয় আর চাই। আমার মনেরই আশা দয়াল তোমারে জানাই, ও রাঙা চরণ ছাড়া কিছু নয় আর চাই। বিশ্বজিৎ কয় আছি আমি... বিশ্বজিৎ কয় আছি আমি, ঐ না চাতকের মতন। শেষাংশ: হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দরশন। তোমারি বিহনে ঝরে জল নয়নে, তোমারি বিহনে ঝরে জল নয়নে, বোঝ না ভক্তের রিবেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দরশন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দরশন।

5

প্রাণের ঠাকুর শ্রী অনুকূল

26 Apr 2026, 06:14 PM

স্থায়ী: প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল, আমার অনুকূল। তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল, আমার শ্রী অনুকূল। ঠাকুর অনুকূল, আমার শ্রী অনুকূল। অন্তরা ১: এসো হে দয়াময় অনুকূল, তুমি ছাড়া এই সংসারে সবই দেখি ভুল। এসো হে দয়াময় অনুকূল, তুমি ছাড়া এই সংসারে সবই দেখি ভুল। তুমি নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগল, নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগল। প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল, আমার অনুকূল। সঞ্চারী: হৃদয় মাঝারে দাঁড়াও এসে ও হরি, তোমার পূজা করব নিষ্ঠা ভক্তি করি। হৃদয় মাঝারে দাঁড়াও এসে ও হরি, তোমার পূজা করব নিষ্ঠা ভক্তি করি। আমার নয়ন জলে ধুয়ে দেব চরণ কমল, নয়ন জলে ধুয়ে দেব চরণ কমল। প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল, আমার অনুকূল। অন্তরা ২: গৌতম বলে, মায়ার খেলা কতকাল, কৃপা দৃষ্টি দিয়ে কাট ভব-মায়াজাল। গৌতম বলে, মায়ার খেলা কতকাল, কৃপা দৃষ্টি দিয়ে কাট ভব-মায়াজাল। আমার পিঞ্জরার ঐ পাখিটি আজ হয়েছে ব্যাকুল, পিঞ্জরার ঐ পাখিটি আজ হয়েছে ব্যাকুল। শেষাংশ: প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল, আমার অনুকূল। তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল, আমার শ্রী অনুকূল। ঠাকুর অনুকূল, আমার শ্রী অনুকূল। ঠাকুর অনুকূল, আমার শ্রী অনুকূল।

6

জয় রাধে রাধে

26 Apr 2026, 12:28 PM

জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বল রে (রাধে) গোবিন্দ গোবিন্দ গোবিন্দ গোবিন্দ গোবিন্দ ব'লে সদা ডাক রে॥ ছাড় রে মন কপট চাতুরী বদনে বল হরি হরি (হরি) নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড় রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বল রে॥ ছাড় রে মন ভবের আশা অজপা নামে কর রে নেশা (রাধে) গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন-নীরে সদা ভাস রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বল রে॥ (রাধে) গোবিন্দ গোবিন্দ গোবিন্দ গোবিন্দ গোবিন্দ ব'লে সদা ডাক রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বল রে॥